রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ কৃষকের সামান্য ঋণের জন্য কোমরে দড়ি পড়েছে। কৃষকদের এই দুর্দশা লাঘবে বর্তমান সরকার 'কৃষক কার্ড' চালুর উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলা হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জেলা প্রশাসনের আয়োজনে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এবং সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে 'ফ্যামিলি কার্ড' বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। সবাই ফ্যামিলি কার্ড পাবেন, এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না।

​তিনি আরও জানান, আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করার পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া, দেশে শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করার কথা উল্লেখ করে সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

​সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে থাকতে দেবেন না। ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের হাতে মোবাইল তুলে দেবেন না।


বিজ্ঞাপন


তিনি আরো বলেন, আপনারা আমাকে একটি সুন্দর সমাজ উপহার দিন। উন্নয়ন করা সম্ভব, কিন্তু প্রতিটি ঘরের সন্তানকে দেখাশোনা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

​নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর। ​অনুষ্ঠানে। ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব এবং বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ'সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর