রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লহ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের নাম তাছলিমা খাতুন (৩৮)। তিনি সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম সাদ্দাম হোসেন (৪২)। তিনি লহ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানে ছেলে।

তাছলিমার ১২ বছর বয়সী একটি মেয়ে এবং ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের মেয়ে সাদিয়া খাতুন জানায়, মায়ের সঙ্গে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। শনিবার রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছু পর গরুর মত গ্যাঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি, মাকে বাবা খুন করেছে।

নিহতের বাবা নূরুজ্জামান বলেন, জামাতা সাদ্দাম যৌতুকের দাবিতে প্রায়ই আমার মেয়েকে মারপিট করত। টাকা দিলে কিছুদিন ভালো থাকত। গতকাল রাত সাড়ে ১১টায় আমাকে ফোন করে জানানো হয়, আমার মেয়েকে সাদ্দাম গলা কেটে হত্যা করেছে। আমি ওর ফাঁসি চাই, যাতে এ ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে।


বিজ্ঞাপন


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আসামি পলাতক রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর