রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালীতে বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল।


বিজ্ঞাপন


রমজানা গলাচিপা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রতনদী গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে রমজানা। এসএসসি পরীক্ষার পর ফোন কিনে দেবে বললেও ক্ষুব্ধ হয় রমজানা। ঘরের অন্য সদস্যরা বারান্দায় বসে কথা বলছিল। এসময় রমজানা তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর রমজানার মা পপি বেগম মেয়ে রমজানাকে ডাকলে কোনো সাড়া দেয় না। পরে মা পপি বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। স্থানীয় লোকজনের সহায়তায় রমজানাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে।


বিজ্ঞাপন


গলাচিপা থানার ডিউটি অফিসার এএসআই মইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। গলাচিপা থানায় অপমৃত্যু মামলা করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর