রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে দেখিয়ে দেয়: জ্বালানী মন্ত্রী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

M
সিরাজগঞ্জ সদর উপজেলা হলরুমে প্রথম ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়য়ের মাধ্যমে নজির স্থাপন করছে। 

তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড এখন জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্ভী করতেই বিএনপি যুগান্তরকারী পদক্ষেপগুলো নিয়েছে। এতে সাধারণ মানুষেল মুখে হাসি ফুটেছে।


বিজ্ঞাপন


শনিবার (১৬ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা হলরুমে প্রথম ধাপে কাওয়াকোলা ইউনিয়নের ৬৫৪ জনকে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি একথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হিেয়এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান প্রমুখ।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর