ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা ও সহিংসতার মামলায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চের সামনে (মঠের গুঁড়ি) থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মুন্সেফপাড়া এলাকার মৃত কাজী ফজলুল করিমের ছেলে।
বিজ্ঞাপন
রেজাউল করিম বাবুলের পরিবারের সদস্যরা জানান, তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। উনার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবুলকে আটক করেন। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত আসামি। গ্রেফতারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে




