শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ৯২০ পিস ইয়াবা জব্দ, সাবেক এএসআইসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ৯২০ পিস ইয়াবা জব্দ, সাবেক এএসআইসহ গ্রেফতার ২

গাইবান্ধা শহরের টার্মিনাল এলাকায় ৯২০ পিস ইয়াবাসহ মাদক কারবারে জড়িত সাবেক পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) ও স্থানীয় স্বাধীন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার মাদক কারবারি মনিরুজ্জামান মনির পলাশ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত শমসের আলী ছেলে। তিনি সাবেক পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ছিলেন এবং স্বাধীন মিয়া ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে জেলা শহরের বাস টার্মিনাল এলাকার অরিন ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের অভিযোগে স্বাধীন মিয়াকে গ্রেফতার করা হয়।

এদিকে, গ্রেফতার স্বাধীন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের বসতবাড়ি থেকে মনিরুজ্জামান মনির পলাশকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক কারবারি পলাশ ও স্বাধীনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর