শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

কেন্দুয়ায় সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু, এলাকায় উত্তেজনা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় সংঘর্ষে আহত আ.লীগ নেতা নিহত, এলাকায় উত্তেজনা
আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রহিম উদ্দিন ( ৮০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের তিনি গুরুতর আহত হন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রহিম উদ্দিন উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০- ১২ জন আহত হন। এসময় গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বলাইশিমুল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য কেন্দুয়া থানার পক্ষ থেকে ঢাকার শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িতদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর