শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটা সমুদ্র সৈকতে অলিভ রিডলি কচ্ছপ উদ্ধার

নিলামের মাধ্যমে ৭৬টি যানবাহন বিক্রির উদ্যোগ নিয়েছে দিনাজপুরের হিলি কাস্টমস। আগামীকাল সাধারণ নিলাম অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাস্টমস চত্বরে এ নিলাম কার্যক্রম চলবে।

শনিবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হিলি কাস্টম্‌সের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম।


বিজ্ঞাপন


তিনি জানান, আগামীকাল ১৭ মে রোববার নিলামে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাই সাইকেল, একটি ইজি বাইক এবং একটি প্যাডেল ভ্যান। নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত সিডিউলের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে ১০৬টি সিডিউল বিক্রি হয়েছে।

তিনি আরও জানান, গত ২০২২ সালে সর্বশেষ সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। গত ১৪ মে টেন্ডার ড্রপ্রিং শেষ দিনে ১০৬ টি শিডিউল বিক্রির করা হয়েছে। দীর্ঘ সময় পর আবারও এ নিলাম আয়োজন করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর