শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাস করি সবাই বাঙালি না, সবাই বাংলাদেশি। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠী আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল, সব বাঙালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল, সে অশান্তি এখনও বিরাজমান।

শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যকে ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মত।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল, সেই স্বপ্ন তার ছেলে তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে, সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আদিবাসী নেতারা।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর