শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

পুকুরে নেমে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

পুকুরে নেমে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১৬ মে) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুকুরে নেমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে।


বিজ্ঞাপন


অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে যশোর পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাব।’

এই কার্যক্রমকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মোড়ে আবদ্ধ না রেখে চলমান রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর