শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় মোটরসাইকেলে মিলল ইয়াবা, কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় মোটরসাইকেলে মিলল ইয়াবা, কারবারি গ্রেফতার
গ্রেফতার মিন্টু মিয়া (৩০)।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি মোটরসাইকেল থেকে ৫৬৫ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দসহ মিন্টু মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলু মিয়া ও মোছা. মর্জিনা বেগম দম্পতির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর রাইগ্রামের কাঁচা রাস্তার ওপর একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করা হয়। এতে ৫৬৫ পিস ইয়াবাসহ, দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দসহ মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার মিন্টু মিয়াকে এবং জব্দ করা আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর