শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

২০ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক কারবারি ভোলায় আটক

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

২০ কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক কারবারি ভোলায় আটক

ভোলায় ২০ কেজি গাঁজাসহ মো. শরিফুল ইসলাম (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শুক্রবার (১৫ মে) দুপুরে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের গাজীর চর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক শরিফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেন্দ্রপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. রিয়াজ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

0dce77ef-3b0e-444e-910b-6c9aa0ad48a9

তিনি জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ইলিশার গাজীর চর সংলগ্ন মেঘনা নদীতে একটি অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তাকে বহন করা স্পিডবোটে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।


বিজ্ঞাপন


কোস্টগার্ড আরও জানায়, আটক শরিফুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। সে বিভিন্ন জেলায় মাদক পাচার কাজে যুক্ত।

পরে জব্দ করা গাঁজা এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর