শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

পিরোজপুরে ৪০ লক্ষাধিক টাকার বকেয়া আদায়ে মাইকিং, বিপাকে ব্যবসায়ী

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে ৪০ লক্ষাধিক টাকার বকেয়া আদায়ে মাইকিং, বিপাকে ব্যবসায়ী
ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা।

পিরোজপুরের পাড়েরহাট এলাকায় দীর্ঘদিনের বকেয়া টাকার চাপে বিপাকে পড়েছেন ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাদশা। তিনি ‘মেসার্স আদিল আহনাফ এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স হাওলাদার ব্যাটারি’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

জানা গেছে, দক্ষিণ শংকরপাশা গাজী বাড়ির বাসিন্দা এবং মো. সাদেক আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বাদশা ২০১৯ সাল থেকে মুদি মালামাল, ইজিবাইক, ব্যাটারি ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশের ব্যাবসা করে আসছেন। দীর্ঘ সাত বছরে বাকিতে পণ্য বিক্রির কারণে বর্তমানে তার প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা বকেয়া পড়ে গেছে।


বিজ্ঞাপন


3ae1156f-2231-42df-9f67-3f3e6b320555

ব্যবসায়ী জানান, অতিরিক্ত বাকি লেনদেনের কারণে তার ব্যাবসা প্রতিষ্ঠান এখন চরম আর্থিক সংকটে পড়েছে। বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তার দোকানে হালখাতার আয়োজন করা হয়। তবে আশানুরূপ সাড়া না পাওয়ায় সকাল থেকে তিনি মাইক ভাড়া করে পাওনাদারদের উদ্দেশে টাকা পরিশোধের আহ্বান জানাচ্ছেন।

তিনি আরও বলেন, দ্রুত বকেয়া টাকা আদায় না হলে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বাকিতে পণ্য বিক্রির কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর