শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

রাজশাহীতে আম পাড়া শুরু, বাজারে এলো ‘গুটি’ আম

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে আম পাড়া শুরু, বাজারে এলো ‘গুটি’ আম

মধুমাস জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীতে শুরু হয়েছে রসালো আম নামানোর উৎসব। 

শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গাছ থেকে ‘গুটি’ জাতের আম পাড়ার মধ্য দিয়ে বাজারে আম আসতে শুরু করেছে।


বিজ্ঞাপন


নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী আম নামাতে পেরে খুশি স্থানীয় আমচাষিরা। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। এখন বাজারে কাঙ্ক্ষিত ও ন্যায্যমূল্য পেলেই খামারিদের শ্রম সার্থক হবে।

জেলা প্রশাসনের সময়সূচি অনুযায়ী, চলতি মৌসুমে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। এর মধ্যে আজ ১৫ মে থেকে গুটি আম; ২২ মে গোপালভোগ; ২৫ মে লক্ষ্মণভোগ (লখনা) ও রাণীপছন্দ; ৩০ মে হিমসাগর বা খিরসাপাত; ১০ জুন ল্যাংড়া; ১৫ জুন আম্রপালি ও ফজলি; ৫ জুলাই আশ্বিনা ও বারি-৪; ১৫ জুলাই গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে। এছাড়া ‘কাঠিমন’ ও ‘বারি-১১’ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

mango-2

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি অর্থবছরে জেলায় আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৯৫ মেট্রিক টন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ টাকা। প্রশাসনের কড়া নজরদারির কারণে এবারও ভোক্তারা রাসায়নিকমুক্ত ও পরিপক্ব আম পাবেন বলে আশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর