শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে ‘ফিজিক্যাল স্টার্টআপ’ বা জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এই অর্জন উপলক্ষে প্রকল্পে কর্মরত ৬০ জনের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে প্রকল্প এলাকার অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, নির্মাণকাজ এবং প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্ত কর্মীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রকল্পটি আরও একধাপ এগিয়ে গেল। এটি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত কাজের সক্ষমতার প্রতিফলন বলেও তারা উল্লেখ করেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর