শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

মাদক থেকে বাঁচতে সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শেখান: মন্ত্রী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

মাদক থেকে বাঁচতে সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শেখান: মন্ত্রী
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে বাঁচতে হলে আপনার ছেলে-মেয়েকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শেখাতে হবে। আমাদের ছেলে-মেয়েদের ভালো জীবন গড়ে তুলতে হলে প্রতিদিন তাদেরকে ২ ঘণ্টা করে বিভিন্ন খেলাধুলার সুযোগ দেবেন।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।


বিজ্ঞাপন


34f9df0f-b96e-4bcb-b3dc-157ba556d4d1

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই শহরে অনেক বড় বড় বাড়ি নির্মাণ করা হয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়েরা বাস করে। কিন্তু এই ছেলে-মেয়েদের খেলাধুলা করার মতো কেউ কোনো জায়গা নেই। এতে করে ছেলে-মেয়েদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতি হচ্ছে। পাশাপাশি তাদের মন নষ্ট হয়ে যাচ্ছে। তাই জেলার প্রত্যেকটি স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

3acc8707-a0df-4cc9-a432-e2792333ae6e

মন্ত্রী বলেন, মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তনে স্বাস্থ্যরক্ষার বিষয়ে আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একটা জেনারেশন কিন্তু নেশার জন্য নষ্ট হয়ে গেছে। এখন তাদেরকে এখান থেকে আমাদের ফেরাতে হবে। সঠিক পথে এনে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে, তাহলে আমাদের দেশটা একদিন সুন্দর হবে।


বিজ্ঞাপন


2812b783-73b0-46a2-bf96-bad14038574f

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর সার্কেল নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর