শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: খোকন তালুকদার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রাথমিক শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার। 

এই উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা একদিন বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সরকার শিক্ষা খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব দেশের উন্নয়ন ও কল্যাণে নিবেদিত। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা অহেতুক সমালোচনা করে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। এই ধরনের অপচেষ্টা দেশের অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করে।

সিডি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী। সভায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর