শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে হাসপাতালের আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে হাসপাতালের আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে হাসমত ফকির (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সকালে হাসপাতালটির একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


হাসমত ফকির নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

পুলিশ জানান, শুক্রবার (১৫ মে) সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আমগাছে গলায় রশি জড়ানো হাসমত ফকিরের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

f121afd1-7b21-45ee-a477-43a85541991b

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


এসময় ওসি তদন্ত নাজমুল কাদের জানান, প্রাথমিকভাবে সুরতহাল করে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে অধিকতর তদন্তের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর