শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলা, অভিযুক্ত পলাতক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলা, অভিযুক্ত পলাতক

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে আসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানা শ্বশুর বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসুক মিয়া পলাতক রয়েছেন। তিনি স্থানীয় পাঁচহাট বাজারের একজন কলা ব্যবসায়ী।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। ফসল কাটার মৌসুম উপলক্ষে কয়েক দিন আগে তারা গ্রামে ফিরে আশ্রয়ণ প্রকল্পের এক আত্মীয়ের ঘরে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার সকালে স্বামী হাওরে কাজে গেলে স্থানীয় এক নারী ভুক্তভোগীকে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন আসুক মিয়া। ভুক্তভোগী ঘরে ঢোকার পরপরই ওই নারী বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। এরপর আসুক মিয়া ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতন করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করলে আসুক মিয়া পালিয়ে যান।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসুক মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর