শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জের ৩ পিবিআই কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

Police narayangonj
আইজিপির বিশেষ সেবাপদকপ্রাপ্ত পুলিশের তিন কর্মকর্তা। -ফাইল ছবি

নারায়ণগঞ্জে পুলিশের তদন্তকারী শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তিন কর্মকর্তা আইজি ব্যাজ (আইজিপির বিশেষ সেবাপদক) পেয়েছেন। ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে অভূতপূর্ব সাফল্যের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি পুলিশ সদস্যদের অসামান্য অবদান, সাহসিকতা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর পুলিশ সপ্তাহে দেওয়া হয়। এর আগে কোনো এক জেলা থেকে একসঙ্গে তিন কর্মকর্তা আইজি ব্যাজ পাননি বলে পিবিআই সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


২০২৬ সালের পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ পিবিআইয়ের এসআই পুলক সরকার, এসআই মো. জাহিদ হোসেন রায়হান ও এসআই সৈয়দ দেলোয়ার হোসেন এই পুরস্কারে ভূষিত হন। আইজিপি মো. আলী হোসেন ফকির রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে তাদের আইজি ব্যাজ পরিয়ে দেন।

নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের নেতৃত্বাধীন দল একের পর এক ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটন করে আসছে। গত ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় উল্লেখযোগ্যসংখ্যক ক্লুলেস মামলার সমাধান ও অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।

যে মামলাগুলোর জন্য পেলেন স্বীকৃতি


বিজ্ঞাপন


এসআই পুলক সরকার সোনারগাঁও থানার ক্লুলেস প্রতিবন্ধী সোহেল (৪১) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে সব আসামিকে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেন।

এসআই মো. জাহিদ হোসেন রায়হান আড়াইহাজার ও বন্দর থানার দুইটি মস্তকবিহীন অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত ও মামলার রহস্য উদঘাটন করেন। এ ছাড়া বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়িপেটায় শ্রমিক হত্যা ও ফতুল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলার সমাধান করেন তিনি।

এসআই সৈয়দ দেলোয়ার হোসেন রূপগঞ্জের ক্লুলেস যুবক হত্যা মামলার আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

এ বছরই প্রথম পিবিআই নারায়ণগঞ্জ জেলা থেকে সর্বাধিকসংখ্যক তিনজন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজ পেলেন।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর