শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

গভীর রাতে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

গভীর রাতে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

বাগেরহাট মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) গভির রাতে পৌর এলাকার বাসাবাটি (বাইনেবাড়ি) এলাকায় পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আম্মার শেখ (১৯) বাগেরহাট বাসস্ট্যান্ডের পেছনের বাসাবাটি এলাকার শেখ তাসলিম মাহমুদের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত আলি আব্দুল্লাহকে (২৩) রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আলী আব্দুল্লাহ বাগেরহাটের  সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।

পুলিশ জানা, অভিযুক্ত আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার তার ফুফুর বাসায় (আম্মার) বেড়াতে আসছিলেন। রাতে খাওয়ার পরে মামাতো-ফুফাতো ভাই বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দোতলা থেকে চিৎকারের শব্দ পেয়ে স্বজনরা উপরে যায়। সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আব্দুল্লাহকে আটক পুলিশে সোপর্দ করে স্বজনরা।


বিজ্ঞাপন


আম্মারের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখে। পরে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর