শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

ভুয়া ফেসবুক আইডি দিয়ে পুলিশ কর্মকর্তাদের জড়িয়ে অপপ্রচার, যুবক আটক

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

ভুয়া ফেসবুক আইডি দিয়ে পুলিশ কর্মকর্তাদের জড়িয়ে অপপ্রচার, যুবক আটক

টাঙ্গাইলের কালিহাতীতে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ফেসবুকে ভুয়া আইডি দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও বিত্তবানসহ সাধারণ মানুষদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিল। শুধু অপপ্রচারই না, চক্রটি উড়ো চিঠি দিয়ে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিতো।

সম্প্রতি এনিয়ে কালিহাতী পৌর শহরের রাজা মিয়া নামে এক ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে শহিদ সিকদার (২৮) নামের এক যুবককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। শহিদ উপজেলার পারখী ইউনিয়নের পারখী উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম।

এর আগে, গত বুধবার (১৩ মে) রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শহিদ সিকদারকে আটক করা হয়।

ওসি তৌফিক আজম জানান, উদ্দেশ্যে প্রণোদিতভাবে শহিদসহ চক্রটি এআই দিয়ে ভয়েস বানিয়ে পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাতো। প্রযুক্তির সাহায্যে বুধবার শহিদকে আটক করা হয়। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপপ্রচারের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মূলহোতাদের ধরতে পুলিশ কাজ করছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর