শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:১৬ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় মৃদুল শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশচালক সামিউল মোল্লা।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


 নিহত মৃদুল শেখ সদর উপজেলার খাটিয়াগড় উত্তরপাড়া গ্রামের ফেলান শেখের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, নিহত মৃদুল শেখ সদর উপজেলার উলপুর থেকে একটি রিকশা করে শহরে যাচ্ছিলেন মৃদুল।। এ সময় রিকশাটি ভেড়ারবাজার এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। 

এতে ঘটনাস্থলে রিকশার যাত্রী মৃদুল শেখ মারা যান। এ ছাড়া রিকশাচালক সামিউল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর