শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকারের মরদেহ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৬টার দিকে চাতলাপুর স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


এ সময় উভয় দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিহত নিত্যানন্দ মালাকার ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, গত ১১ মে বিকেলে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকায় মনু নদী থেকে ভাসমান একটি মরদেহ উদ্ধার করা হয়। ভারতের উজান থেকে নেমে আসা মনু নদী সীমান্তবর্তী শরীফপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এর আগে ৯ মে কৈলাশহরের বাসিন্দা নিত্যানন্দ মালাকার নিখোঁজ হন। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, ১১ মে দীর্ঘ সময় ধরে মরদেহটি ছৈদলবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় আটকে ছিল। পরে নদীর স্রোতে ভেসে টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকার তীরে গিয়ে আটকে পড়ে।


বিজ্ঞাপন


সাম্প্রতিক ভারী বৃষ্টিতে মনু নদীর পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় এ ধরনের ঘটনা আগে থেকেও ঘটেছে বলে জানান স্থানীয়রা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। পরে ভারতীয় পুলিশ যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করলে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহটি হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর