শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

টেকনাফে প্রাইভেটকার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

টেকনাফে প্রাইভেটকার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালক মো. তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান চালায়।


বিজ্ঞাপন


আটক তারেক টেকনাফ উপজেলার গোদারপাড় এলাকার মো. রফিকের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য ‘হেনরী’ গাড়িটিতে সংকেত দেয়। পরে গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো গণনা করে ৩২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক তারেককে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানিয়েছেন, হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।


বিজ্ঞাপন


লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর