শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ছাত্রদল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১২:১১ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ছাত্রদল
ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ও স্প্রে নিয়ে মাঠে নেমেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। ছবি: সংগৃহীত

কমিটি গঠনের ১১ দিনের মাথায় ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ও স্প্রে নিয়ে মাঠে নেমেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় আনুষ্ঠানিকভাবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভির আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ।

এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিদান চৌধুরী, আকবর মুন্না, মো. জামাল, আবদুল মজিদ, মো. মূসা ও ই আর রাহাত কর্মসূচিতে অংশ নেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইয়াছিন বাবলুসহ অন্য নেতারা।

dengu


বিজ্ঞাপন


লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের শীর্ষ দুই নেতা সৌরভ ও অভি বলেন, জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে যুগ্ম আহ্বায়কদের মধ্যে ইউনিট ভাগ করে দেওয়া হয়েছে। মশা নিধনে জনসচেতনতা সৃষ্টি জরুরি। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, মাদক ও ইভটিজিংবিরোধী বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ বলেন, ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষার্থীদের হাতে যে লিফলেট দেওয়া হয়েছে, তার মাধ্যমে তারা নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হবে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর