শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়েছে। সাতছড়ি বিওপির টহলদলের অভিযানে জব্দকৃত গাঁজার দাম ১ লাখ ৮২ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, এর আগে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী গারোটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর