বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক জাহিদ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২৫ জনের নাম উল্লেখ এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাত, হানিফ সওদাগর, আরিফুল ইসলাম আরিয়ানসহ মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ, মঙ্গলবার সকালে রাজবন্দীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে শহরের পূর্ব মেড্ডা কোকিল টেক্সটাইল মিল এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর