বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

ট্রেনের টয়লেটে মিললো ১০ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

ট্রেনের টয়লেটে মিললো ১০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ট্রেনটির একটি টয়লেট থেকে মালিকবিহীন অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামানো হয়। যদিও স্টেশনটিতে উপবন এক্সপ্রেসের নির্ধারিত যাত্রাবিরতি ছিল না। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি পুলিশ সদস্যরা ট্রেনটির ‘চ’ বগিতে তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর