বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

জেলা প্রতিনিধি, সোনারগাঁও
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কে উপজেলার জামপুরের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা। তিনি গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর