বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড়ে শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বৃহস্পতিবার (১৪ মে) র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি গাইবান্ধা সদর উপজেলার খামার বল্লমঝাড় গ্রামের জহুরুল ইসলাম শেখের ছেলে ও হত্যার শিকার কুলসুম খাতুন স্থানীয় সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এই মামলার এজাহারের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- হত্যার শিকার শিশুকে হাসান লিমন শেখ প্রায় কুপ্রস্তাব দিয়ে আসতেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডাও ঘটে। এরই একপর্যায়ে গত বছরের ২৪ নভেম্বর প্রতিবেশী লিয়ন মিয়া ওই শিশুকে বাড়িতে ডাকতে এসে ঘরে ওড়না প্যাঁচানো শিশুটির ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে লিয়ন মিয়া ঘটনাটি মেহেদী মিয়া নামের আরেক যুবককে জানালে তারা দুজন মিলে শিশুকে নিচে নামিয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হলে ময়নাতদন্তে প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর শিশুর মা রোজিনা বেগম জানতে পারেন যে, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে গত ১৩ মে তারিখে রোজিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ১৩ মে সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার অভিযানিক দল অভিযান পরিচালনা করে খামার বল্লমঝাড় গ্রামের বসতবাড়ি থেকে মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর