বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ
নিখোঁজ মাঝি উদ্ধারে চলছে অভিযান

বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। এ সময় ট্রলারে হোসেনের স্ত্রীসহ ৬ বছরের এক মেয়ে সঙ্গে ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ মো. হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত. মো. ইউনুস মোড়লের ছেলে।

 

fce08073-7e12-4ce7-98cc-92a03d3452e5


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। আজকে রেডি স্টার হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এসময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগীসহ স্থানীয়রা সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। সংবাদ পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌবাহিনীর ডুবরি দল এবং কোস্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌবাহিনীর ডুবরি দল এবং কোস্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর