চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মিরপুর গ্রামের মাঠে বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার পিরপুরকুল্লা মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মসলেম মোল্লার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শহিদুল ইসলাম মাঠের কাজ শেষ করে ধান গোছানোর তদারকি করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। মাঠের অন্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
মাঠ থেকে ধান ঘরে তোলার মুহূর্তে কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রতিনিধি/একেবি




