বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

​রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, ​রাজবাড়ী
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

​রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে বজ্রপাতে বন্যা (৩০) নামে নয় মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর শেখপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত বন্যা ওই গ্রামের নুরুল হকের স্ত্রী। 


বিজ্ঞাপন


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা রান্নার লাকড়ি (খড়ি) ভিজে যাওয়ার ভয়ে সেগুলো সরাতে যান বন্যা। লাকড়ি সরানোর সময় হঠাৎ একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। নিহত ওই নারী নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​বিকেলের এই আকস্মিক ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। অনাগত সন্তানসহ মায়ের এমন করুণ মৃত্যুতে গ্রামবাসী স্তব্ধ হয়ে পড়েছেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর