বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

‘সেশনজট যেন বন্ধ হয়, সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব’

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

‘সেশনজট যেন বন্ধ হয়, সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব৷ আমাদের টার্গেট হলো, একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১শে ডিসেম্বরের মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে।

বুধবার (১৩ মে) বিকেলে ইসলামীক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করব৷ আমাদের টার্গেট হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার শেষ হতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তাই আমরা আস্তে আস্তে সমন্বয় করছি।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে, ১৬ বছরে এসএসসি শেষ করতে হয়, দ্বাদশ শেষ করতে হয় ১৮ বছরে। কিন্তু আমরা শেষ করি, ১৭ বছরে এসএসসি ও ২০ বছরে এইচএসসি। এতে সব মিলিয়ে অন্তত ৪০ লাখ শিক্ষার্থীর জীবন থেকে ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে।  আমাদের কারিকুলামের জন্য এক্সট্রা বছর যেন হারিয়ে না যায় সেই চেষ্টা আমরা করছি।

এ সময় প্রধান অতিথি  আইইউটির মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম । 


বিজ্ঞাপন


অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর