বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

পেকুয়ায় পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে ঠাণ্ডা প্রধান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু ঠাণ্ডা প্রধান বালাবামুনিয়া গ্রামের মৃত কছিমউদ্দিন ছেলে।


বিজ্ঞাপন


এ বিষয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান স্বজনদের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে ময়লা কাপড় পরিষ্কার করার জন্য পুকুরে গেলে নিজের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে কোথাও না পেয়ে পুকুর পাড়া তার জামাকাপড় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পলাশবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম লিডার ওয়ারহাউস ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর