বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে সরকারি কলেজ শাখা ছাত্রদল। 

বুধবার (১৩ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য মিছিল জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা এলাকায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি নিয়ে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই ঘটনার প্রতিবাদে ওইদিন জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সদর মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করে। পরবর্তীতে মঙ্গলবার রাতেই সন্ত্রাসী কার্যক্রম আইনে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

এ ঘটনায় ইতোমধ্যে পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাতকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর