বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

মুজিবনগরে দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর 
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

মুজিবনগরে দুই প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই তদারকি অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘জুঁই এন্ড জিহাদ ভ্যারাইটিজ স্টোর’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ‘ই.এন.টি কলিকাতা’ নাম ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে ‘টিংচার হোমিও হল’এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা করেন অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে দফতর থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর