বাগেরহাটের কচুয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি মাছের হ্যাচারিতে অভিযান চালিয়ে ৩০ মণ বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) দুপুরে কচুয়া উপজেলার বাঁধাল গ্রামে একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে অবৈধ হ্যাচারির মালিক হান্নান হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা আফ্রিকান মাগুর মাছগুলো লবণ দিয়ে নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়।
এ সময় কচুয়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে




