বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার
গ্রেফতার জয়নাল টুলু (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার বিলাত মণ্ডলের টোলা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ মে) দিবাগত গভীর রাতে চরবাগডাঙ্গা এলাকা থেকে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে জয়নাল টুলু (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানান, গোপন সংবাদে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মণ্ডলের টোলা গ্রামে জয়নাল টুলুর বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে জয়নাল টুলু হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর