বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধ, ৪ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধ, ৪ জেলে উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বুধবার (১৩ মে) সকালে বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া জেলেরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খানের ছেলে মাসুম খান, খুলনার বটিয়াঘাটার বুজনুনিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাছিম আলী, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের আবু তালেব শেখের ছেলে ইরাক শেখ ও শরণখোলা উপজেরার দক্ষিণ রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হাসান।

db98e364-0fd3-45d4-97ce-f71f630f964f

বন বিভাগ সূত্রে জানায়, শেলারচর টহল ফাঁড়ির সিঙ্গারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পান বনকর্মীরা। পরে সেখানে অভিযান পরিচালনা করা হলে দস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার এবং জিম্মি করে রাখা চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে নেন।

965c7bfc-7d25-4fb8-b763-24c3ee18ee23


বিজ্ঞাপন


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর