বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে শিবচর উপজেলার চরশ্যামাইল মুন্সিকান্দিতে এই ঘটনা ঘটে।।


বিজ্ঞাপন


শিরিন বেগম ওই এলাকার এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।

জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়িতে পানির মোটরের লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শিরিন বেগম। এ সময় মাটিতে লুটে পড়েন তিনি। গুরুতর আহত শিরিনকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মহসিন রেজা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শিরিন বেগমকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম নামের একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর