বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত ও মারধর, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত ও মারধর, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক
আটক কিশোর গ্যাংয়ের চার সদস্য।

যশোরের বেনাপোলে কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর