বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ভেড়ামারায় মেলা দেখতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

ভেড়ামারায় মেলা দেখতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, যুবক গ্রেফতার
অভিযুক্ত নিশান (২২)।

কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১১ মে) রাতে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গ্রেফতার নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ওই নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন। সেখানে হিড়িমদিয়া এলাকার নিশানের সঙ্গে তার পরিচয় হয়। সোমবার সন্ধ্যায় নিশান ওই নারীর দুই বছরের শিশুকে মাজারের পাশের একটি ফাঁকা জায়গায় রেখে ভুক্তভোগীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন।

এদিকে, দীর্ঘক্ষণ জনমানবহীন স্থানে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কান্নার উৎস খুঁজতে গিয়ে বিষয়টি জানাজানি হয় এবং রাত আনুমানিক একটার দিকে স্থানীয়রা ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন।

এই ঘটনায় গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেফতার করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর