বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:০৫ এএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি (ভুগইলকান্দি) গ্রামের বাসিন্দা আলী আহমদ (৫৩)। রায় ঘোষণার সময়ে তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামছুর রহমান। 

মামলা সূত্রে জানা যায়, হাওরে ধানকাটা শ্রমিক হিসেবে ২০২০ সালের ২৩ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক বাড়িতে যান আলী আহমদ। সেখানে থাকার সময় ওই বাড়ির এক তরুণীর সঙ্গে আলী আহমদের নানা কথাবার্তা হয়। একপর্যায়ে পরিবারের লোকজন আলী আহমদকে বাড়ি থেকে বের করে দিলে তিনি ক্ষুব্ধ হন।

পরে একই বছরের ১৪ জুন ওই তরুণী তার বড় বোনের বাড়িতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের পঞ্চগ্রাম যাত্রী ছাউনি থেকে আলী আহমদসহ কয়েকজন জোর করে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে সিলেটের কানাইঘাট উপজেলার কানধলা গ্রামের একটি বাড়িতে রেখে তাকে ধর্ষণ করেন আলী আহমদ। পরিবারের লোকজন পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।


বিজ্ঞাপন


ঘটনার পাঁচ দিন পর পরিবারের পক্ষ থেকে আলী আহমদের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। পুলিশ মামলা তদন্ত শেষে আলী আহমদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত মামলার বিচারকার্য পরিচালনাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এরপর মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর