বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

হাতিয়ায় পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নোয়াখালীর হাতিয়ায় পুকুরে ডুবে বর্নব কাঁহার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসেরহাট সংলগ্ন হিমাংশু কামারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনে হাতিয়ায় পানিতে ডুবে অন্তত পাঁচ শিশুর মৃত্যু হলো।

নিহত বর্নব ওই এলাকার পাপন চন্দ্র কাঁহারের ছেলে।


বিজ্ঞাপন


শিশুটির বাবা জানান, দুপুরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পাশের এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্যরা দ্রুত বর্নবকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কবির হোসেন।

hatiya-2হাতিয়ায় গত ১০ দিনে হাতিয়ায় পানিতে ডুবে অন্তত পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

১১ মে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেট এলাকায় ফরিদ মিস্ত্রির পাঁচ বছরের ছেলে সাইমন উদ্দিন সামিমের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। একই দিন চরকিং ইউনিয়নের ভবের বাজার এলাকায় আরও এক শিশু পানিতে পড়ে মারা যায়।


বিজ্ঞাপন


এর আগে ৯ মে চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ছদরী (চৌধুরী) মিস্ত্রির বাড়িতে পুকুরে পড়ে সাত বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। এছাড়া গত সপ্তাহে একই এলাকার সারোয়ার মাস্টারের দুই বছরের শিশুপুত্র পানিতে ডুবে মারা যায়।

একের পর এক পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল শিশুদের প্রতি বাড়তি নজরদারি এবং বাড়ির আশপাশের পুকুরে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর