মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

পুকুর খননে মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

পুকুর খননে মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

পুকুর খননের সময় সিরাজগঞ্জের উল্লাপড়ায় প্রাচীন কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া মধ্যপাড়া (বড় আনদার) এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে মূর্তিটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সাভেটর (ভেকু) মেশিনের বাকেটের সঙ্গে হঠাৎ করেই উঠে আসে মূর্তিটি। পরে শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষজন। উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টি পাথরের তৈরি এবং দেখতে অত্যন্ত পুরনো ও শৈল্পিক। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি কোনো প্রাচীন মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হতে পারে, যা বহু বছর ধরে মাটির নিচে চাপা ছিল।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মূর্তিটি উদ্ধার করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

মূর্তিটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করবেন প্রশাসন বলে তিনি জানিয়েছেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর