ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলপিজি গ্যাস সিলিন্ডারে ‘ক্রস ফিলিং’ করায় এক ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাসা ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ এমনকি গোটা পরিবার নিচ্ছিন্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহামেশাই ঘটছে। নিয়ম অনুযায়ী, এলপিজি সিলিন্ডারে ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তরসহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু কিছু প্রতিষ্ঠান সেটা না করে নিজেরাই গোপনে ছোট-বড় সিলিন্ডার ভরছে অবৈধভাবে, যা ক্রস ফিলিং নামে পরিচিত।
তিনি জানান, দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাসা ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তার সত্যতা পাওয়া যায়। পরে রাসা ইন্টারন্যাশনালের মালিক চৌধুরী মাহবুবুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রতিনিধি/ এজে




