মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ: পাটওয়ারী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ: নাসির উদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী৷

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য নেই এবং সীমান্ত হত্যা বন্ধে কোনো উদ্যোগও নেই জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সব বিভাগে সীমান্তে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী। যারা ভুয়া জাতীয়তাবাদী তাদের হাতে দেশ নিরাপদ নয়।


বিজ্ঞাপন


d9c163eb-db1c-486c-bba5-ca604f85c34c

নিহতদের চোরাকারবারি উল্লেখ করে বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজিবি থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারি, চোরাকারবারি আখ্যায়িত করা হয়েছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলব, বিজিবিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ মারা যেত। পিলখানা হত্যাকাণ্ডের পর এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।

e000f000-80ad-4931-8d6d-e5257801e935

তিনি আরও বলেন, যদি আমরা সরকার গঠন করি সীমান্ত এলাকাজুড়ে খাল খনন করব। যাতে ওপার থেকে আর মাদক বাংলাদেশে না পাঠাতে পারে। যুবসমাজকে নষ্ট না করতে পারে। ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে। অনেক সংসদ সদস্য এর সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মাদকের সঙ্গে জড়িত না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর