মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ফতুল্লায় কারখানার ভেতর মিলল কর্মকর্তার ঝুলন্ত লাশ, শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় কারখানার ভেতর মিলল কর্মকর্তার ঝুলন্ত লাশ, শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারিহা নিট টেক্স কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী (৪৫) এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে ক্ষোভে ফুঁসে উঠেছেন সহকর্মী ও শ্রমিকরা। কারখানার সামনে তারা বিক্ষোভ করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ মে) সকালে কারখানার ভেতরে ওই কর্মকর্তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। এমন ঘটনায় কারখানা থেকে পালিয়েছে অন্যান্য কর্মকর্তারা।

নিহত ইদ্রিস আলী বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। তিনি এই কারখানায় স্টোর কিপারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি জানাজানি হলে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তারা এই মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানান।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় কাজে এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তার কক্ষ। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। এর পেছনে কোনো ধরনের চাপ, দ্বন্দ্ব বা ষড়যন্ত্র থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ফতুল্লা মডেল থানার এক কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর